25 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শর্ত পূরণ করলেই ডেটে যাবেন শ্রীলেখা

শর্ত পূরণ করলেই ডেটে যাবেন শ্রীলেখা

শ্রীলেখা

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখন তো রোজই শ্রীলেখা তার অনুরাগীদের নানা প্রশ্ন, নানা মন্তব্যের জবাব দিয়ে থাকেন। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চাতেও রয়েছেন তিনি। শ্রীলেখার এই বিন্দাসপনা কিন্তু দারুণ হিট। আর এই কারণেই অনুরাগীদের কাছে তিনি বড্ড কাছের। অন্যদিকে, নিন্দুকেরা কিন্তু শ্রীলেখাকে ঠোঁটকাটা বলেই নানা মন্তব্য করে বসেন। তবে এবার বিয়ে নয়, শ্রীলেখা বরং স্পষ্ট জানিয়ে দিলেন তাকে ভালবাসতে হলে ঠিক কী করতে হবে। আর সেটি করলেই শ্রীলেখার সঙ্গে কফি ডেট পাক্কা!

সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রীলেখা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি এক অনুরাগীকে কথা দিয়েছেন কফি ডেটে নিয়ে যাওয়ার। তবে এর পিছনে কিছু শর্তও দিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে শ্রীলেখা বললেন, সঞ্জীব নামে শ্রীলেখার এক অনুরাগী, অভিনেত্রীর প্রতি ভালবাসা দেখাতে চান। এটা জানতে পেরেই শ্রীলেখা অনুরাগীকে বললেন, যদি তুমি আমাকেই সত্যিই ভালবাসো, তাহলে রাস্তার কুকুরদের ভালবাসো, তাদের সঙ্গে ছবি পোস্ট কর। যদি এমনটা করতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে কফি ডেটে যাবো।

ইতোমধ্যেই শ্রীলেখার এই ভিডিও তুমুল সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও পছন্দ করেছে শ্রীলেখার এই ভিডিও। এই ভিডিও আপলোড হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীলেখার শর্ত একেবারে পূরণ করে ফেললেন এক অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় সেই অনুরাগীর ছবি পোস্ট করে শ্রীলেখা লিখলেন, কফির কাপে অনেক কিছুই হতে পারে।

কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে শ্রীলেখার নতুন হিন্দি ছবি ‘ন্যায়’-এর ফার্স্টলুক। এই ছবিতে শ্রীলেখার লুক নিয়ে ইতোমধ্যেই চর্চা চলেছে। কাঁচা-পাকা চুল, টিকালো নাকে নজর কেড়েছেন শ্রীলেখা। লুক দেখে অনেকে তো বলছেন শ্রীলেখা যেন ঠিক ইন্দিরা গান্ধী!

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!