28 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষীপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন: জরিমানা

লক্ষীপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন: জরিমানা

লক্ষীপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন: জরিমানা

বিএনএ, লক্ষীপুর: লক্ষীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি পারিজাতকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ জুন) দুপুরে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আবদুর রহমান ও নৌ-পুলিশের সহকারী উপ পরিদর্শক মো. সাইফুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে লক্ষীপুর-ভোলা-বরিশাল নৌ-রুটে যাত্রীদের চাপ ব্যাপক। সে সুযোগে সরকারি নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী পরিবহণ করছে। এ অভিযোগে লক্ষীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এমভি পারিজাত-১ নামে লঞ্চটি অতিরিক্ত যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তাদেরকে একাধিকবার লঞ্চ থামাতে বললেও তারা থামায়নি।

পরে স্পিডবোটের মাধ্যমে ধাওয়া করে ঘাটের রহমতখালী খালের চ্যানেলে লঞ্চটি থামানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত লঞ্চ কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে। যাত্রীদের হয়রানির কথা বিবেচনা করে তাদেরকে লঞ্চ থেকে নামানো হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, ‘নৌপথে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে