21 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চার কোটি টাকা নিয়ে উধাও হজ্ব এজেন্সির মালিক

চার কোটি টাকা নিয়ে উধাও হজ্ব এজেন্সির মালিক


বিএনএ, ঢাকা : রাজধানীর শ্যামপুর  এলাকার একটি হজ্ব এজেন্সির মালিক ৫৩৮ হজযাত্রীর ৪ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৪ জুন) শ্যামপুরের জুরাইন এলাকায় বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। যার বিরুদ্ধে এ অভিযোগ তিনি হলেন এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মালিক মো. শাহ আলম।

এজেন্সি সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫৩৮ হজযাত্রী হজ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে ৭৫ জনের ভিসা হয়েছে। আর ৯০ জনের টিকিট কনফার্মড হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার সকাল থেকে প্রতিষ্ঠানের মালিক শাহ আলমের খোঁজ পাওয়া যাচ্ছে না। এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের জুরাইন ছাড়াও আরেকটি অফিস রয়েছে মোহাম্মদপুরে। সেখানে তাকে পাওয়া যায়নি।

এই হজযাত্রীদের ৪ কোটি টাকা মালিকের কাছে রয়েছে। মালিকের সন্ধান পাওয়া না গেলে এসব হজযাত্রীর হজ পালন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানা যায়।

এ বিষয়ে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম  বলেন, ৫৩৮ হজ্বযাত্রীদের টাকা নিয়ে পালিয়েছে এজেন্সির মালিক। পুরো পরিবার উধাও। তাদের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শুধু প্রতিষ্ঠানের কয়েকজনকে পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হজ্বে যাওয়ার সময় আর বেশি দিন বাকী নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

হজ্ব এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমরা এসএন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের বিষয়টি শুনেছি। দ্রুত সমস্যার সমাধান করে ভুক্তভোগী হজ্বযাত্রীদের সৌদি আরবে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু