24 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুসিক নির্বাচন : কে কোথায় ভোট দেবেন

কুসিক নির্বাচন : কে কোথায় ভোট দেবেন


বিএনএ, কুমিল্লা : বুধবার সকাল আটটা থেকে শুরু হতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে ১০৫টি কেন্দ্রের সবগুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

জানা গেছে, সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকাল ১০টার দিকে শহরের হুচ্চা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

সকাল ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

এ ছাড়া একই কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাই স্কুল কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টার দিকে ভোট দেবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে