28 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পটিয়ায় ট্রেন থেকে পড়ে আলিম পরীক্ষার্থী নিহত

পটিয়ায় ট্রেন থেকে পড়ে আলিম পরীক্ষার্থী নিহত

পটিয়ায় ট্রেন থেকে পড়ে আলিম পরীক্ষার্থী নিহত

বিএনএ, চট্টগ্রাম: পটিয়ায় চলন্ত ট্রেনের দরজার ধাক্কা লেগে ট্রেন থেকে ছিটকে পড়ে ওসমান গনি (২০) নামের এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটের পটিয়া স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি সাতক্ষিরা জেলার আশারশনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। সে আশারশনি এলাকার দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার আগামী মাস থেকে শুরু হওয়া আলিম পরীক্ষার্থী ছিল।

তার সঙ্গে থাকা দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক নাজমুল হুদা জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। শিক্ষকের স্ত্রীসহ মাদ্রাসার পাচঁ ছাত্র গত রোববার কক্সবাজার বেড়াতে যান। পাচঁদিন কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে করে চট্টগ্রামে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পটিয়া রেল ষ্টেশনের অদূরে একটি ঝুপড়িতে পড়ে যায় ওসমান। এতে তার মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চেকআপের পর মৃত ঘোষণা করা হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!