24 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে অটোরিকশাসহ চোর আটক

বোয়ালখালীতে অটোরিকশাসহ চোর আটক

বোয়ালখালীতে অটোরিকশাসহ চোর আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কে সিএনজিচালিত অটোরিকশা রেখে চা পান করতে চালক দোকানে গেলে গাড়ি নিয়ে চম্পট দেয় হাসান (৩২) নামে এক চোর। এ ঘটনায় অটোরিকশা চালক ছৈয়দুল হক থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। বাড়ানো হয় উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চুরি যাওয়া অটোরিকশাটিসহ চোরকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

আটক চোর হাসান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

এর আগের দিন সোমবার (১৩ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক এলাকা থেকে গাড়িটি চুরি হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, অটোরিকশা চুরির বিষয়ে চালক ছৈয়দুল হক মামলা দায়ের করলে অভিযান চালিয়ে উপজেলার আরাকান সড়কের আমতল থেকে অটোরিকশা উদ্ধারপূর্বক আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, হাসান একজন সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে এ চক্রের সদস্যদের সহযোগিতায় গত ১৩ মে অটোরিকশাটি চুরি করেছে। চোরচক্রের সদস্য হাসানের বিরুদ্ধে এর আগেও ৬টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বোয়ালখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি এবং নগরীর ডবলমুরিং থানায় একটি চুরির মামলা রয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে