29 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নায়িকার অফারের সঙ্গে কুপ্রস্তাব পান অপরাজিতা

নায়িকার অফারের সঙ্গে কুপ্রস্তাব পান অপরাজিতা

অপরাজিত আঢ্য

বিএনএ, বিনোদন ডেস্ক: কলকাতায় অভিনয় জগতে ২৬ বছর ধরে পরিচিত মুখ অপরাজিত আঢ্য। ক্যারিয়ারের শুরুতে বড় পর্দায় অভিনয় করলেও পরবর্তীতে ছোট পর্দাতেই ক্যারিয়ার গড়েন এই অভিনেত্রী। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রেও নিয়মিত হয়েছেন অপরাজিতা। একের পর এক সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে চলেছেন। নতুন প্রজন্মের না হয়েও তার জনপ্রিয়তা আজও আকাশছোঁয়া। আট থেকে আশি তার রূপে মুগ্ধ।

কিন্তু কম বয়সে কেন সিনেমায় ক্যারিয়ার গড়তে চাননি অপরাজিতা? অভিনেত্রী জানিয়েছেন, ভারী চেহারা নিয়ে কটাক্ষ এবং ‘কাস্টিং কাউচ’ এর অভিজ্ঞতা তাকে বড় পর্দা থেকে সরিয়ে আনে।

নিজেকে নিয়ে কোনও রাখঢাক নেই অপরাজিতা আঢ্যর। স্কুলজীবন থেকে অভিনয়জীবন সব নিয়েই অনর্গল তিনি। কলকাতার জি বাংলার একটি রিয়্যালিটি শো-তে যেমন হাসতে হাসতে স্বীকার করেছেন, তার ভারী চেহারা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে।

নায়কেরা তাকে বলেছেন, ‘‘এ বার তো আমার মায়ের চরিত্রে অভিনয় করবি!’’ পাশাপাশি একেবারে শুরুতে তিনিও নায়িকা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। অভিনেত্রীর দাবি, সঙ্গে কুপ্রস্তাবও এসেছে প্রযোজকের থেকে। প্রযোজকের ঘনিষ্ঠরা সরাসরি তাকে ডেকে বলেছেন, ‘‘এই চরিত্রটা তুমিই করবে। কিন্তু প্রযোজক তোমার সঙ্গে আলাদা জায়গায় দেখা করতে চেয়েছেন।’’

তখনই অপরাজিতা ঠিক করেন, তিনি ছোট পর্দাতেই নিজেকে মেলে ধরবেন। কারণ, ছোট পর্দা থেকে কোনও দিন এই ধরনের আপত্তিকর প্রস্তাব পাননি তিনি। পরে ধীরে ধীরে বদলেছে বাংলা বিনোদন দুনিয়া। ছবি বানাতে এগিয়ে এসেছেন ছোট পর্দারই পরিচালক, প্রযোজকেরা। ফলে, পরিবেশ বদলেছে। তখন অভিনেত্রীও একের পর এক অভিনয় করেছেন নানা স্বাদের ছবিতে। যত ছবির গল্পের ধারা বদলেছে, ততই নিজেকে প্রমাণ করার সুযোগ মিলেছে।

মমতার ‘কবিতাবিতান’ বনাম রবীন্দ্রনাথের ‘গীতবিতান’, মূল্যের তুলনা নিয়ে খোঁচা শ্রীলেখার যেমন, উইন্ডোজ প্রোডাকশনের ‘প্রাক্তন’। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ‘মালিনী’র ভূমিকায়। পর্দায় প্রসেনজিতের ‘প্রাক্তন’ ঋতুপর্ণা সেনগুপ্ত ওরফে ‘সুদীপা’।

দর্শক এবং সমালোচক মহলে ঋতুপর্ণার থেকেও কিন্তু অপরাজিতার অভিনয় বেশি প্রশংসিত এবং জনপ্রিয় হয়েছিল। অপরাজিতা এর পুরো কৃতিত্বই অবশ্য দিয়েছেন নন্দিতা-শিবুকে। তার কথায়, ‘‘এই পরিচালকজুটি যে ভাবে আমায় নিয়ে ভেবেছেন, আর কেউ সেটা করেননি। ফলে, ওদের ছবিতে অভিনয় মানেই আমি অন্য রকম হয়ে যাই।’’

অভিনেত্রী স্বীকার করেছেন, তিনি ‘বেলাশেষে’-তে অভিনয় করতেই রাজি হননি। তখন তিনি ছোট পর্দাতেই মশগুল। ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী শেষে বুঝিয়েসুঝিয়ে রাজি করান তাকে। বলেন, ‘‘এই ছবি বক্স অফিসে ইতিহাস তৈরি করবে। অন্য মাত্রা পাবে তোমার অভিনয়।’’ অবশেষে রাজি হন অপরাজিতা। বাকিটা সত্যিই ইতিহাস। ২০ মে প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘বেলাশুরু’-তেও আছেন অভিনেত্রী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী