24 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হিলিতে মসলার দাম বেড়েছে

হিলিতে মসলার দাম বেড়েছে


বিএনএ, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে বেড়েছে জিরা, আদা, কালো এলাচ ও কিসমিসের দাম। আমদানি কমের অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে এসব পণ্যের দাম কেজিতে বেড়েছে ৯০ থেকে ১০০ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগেও যেখানে প্রতি কেজি আমদানিকৃত জিরা বিক্রি হয়েছে ৬২০ টাকায়, বর্তমানে তা কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২০ টাকা দরে। ১০০ টাকা কেজির আদা ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। এ ছাড়াও কেজিতে ৬০ টাকা বেড়ে ৯০০ টাকার কালো এলাচ বিক্রি হচ্ছে ৯৬০ টাকা ও ৪৪০ টাকার কিসমিস বিক্রি হচ্ছে ৪৬০ টাকা কেজি দরে।

হিলি বাজারের মসলা বিক্রেতা মাসুম বলেন, আমদানি কমের কারণে জিরার দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কালো এলাচ, কিসমিস, আদার দামও বেড়েছে। দাম বাড়ার কারণে আমাদের কেনাবেচা কমে গেছে। দাম কম হলে আমাদের কেনাবেচা বাড়ে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে