22 C
আবহাওয়া
৭:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে কাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ২


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী এলাকায় কাভার্ডভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিডওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক মাহফুজ (২২) ও হেলপার কফিল উদ্দিন (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় কাভার্ডভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে তিনি আরও জানান।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা