24 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় বজ্রপাতে দু’জন নিহত

কুতুবদিয়ায় বজ্রপাতে দু’জন নিহত


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুইব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর দু’টার দিকে উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর এলাকায় এবং কুতুবদিয়া চ্যানেলে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র  সাহাব উদ্দিন (৫৫) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, শুক্রবার দুপুর দু’টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন শ্রমিকরা। এসময় শ্রমিক সাহাব উদ্দিন (৫৫) গুরুতর আহত হন। অজ্ঞান অবস্থায়  উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরও জানান, শুক্রবার একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনকালে বজ্রপাতে শ্রমিক সাহাব উদ্দিন (৪৫) নিহত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে