25 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রুশ হামলায় ধ্বংস ইউক্রেনের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা

রুশ হামলায় ধ্বংস ইউক্রেনের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা

রুশ হামলায় ধ্বংস ইউক্রেনের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস করেছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই হামলায় রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ জানিয়েছেন, কিয়েভের পাশে ভিজার সামরিক কারখানার ওপর কৃষ্ণ সাগরের একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই কারখানায় বিমান-বিধ্বংসী ও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো।

কৃষ্ণ সাগরে রাশিয়ার অত্যাধুনিক মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার পর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় এই হামলা চালালো রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, তাদের হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মস্কো অঙ্গীকার করেছে যে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন হামলা বন্ধ না করা পর্যন্ত কিয়েভের ওপর আরো হামলা চালানো হবে।

এর আগে রাশিয়ার বেলগোরোদ ও ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন গোলা বর্ষণ করেছে। এসব হামলায় অন্তত সাত জন নাগরিক আহত হয়েছে যার মধ্যে দুই বছরের একটি শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছেন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন