31 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান

তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান


বিএনএ, ঢাকা : সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দুটি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি এন্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আমার ওপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সংযুক্ত হওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ডা. জাহেদ উর রহমান গত ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। প্রতিমন্ত্রীর মর্যাদায় ওই দায়িত্ব পালনকালে তাকে নতুন করে এ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ