24 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাগেরহাটে জাল নোট তৈরির মেশিনসহ যুবক আটক

বাগেরহাটে জাল নোট তৈরির মেশিনসহ যুবক আটক

বাগেরহাটে জাল নোট তৈরির মেশিনসহ যুবক আটক

বিএনএ, বাগেরহাট: বাগেরহাটে ১৬ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির মেশিন ও সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে শহরের দশানী এলাকায় অবস্থিত একটি ভবনের কক্ষ থেকে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. ফয়সাল ইউনুস (৩৫)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার বারদাড়িয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে।

উদ্ধার করা জাল টাকার মধ্যে রয়েছে এক হাজার, পাঁচ শ ও দুই শ টাকার নোট। এ ছাড়া জাল নোট তৈরির মেশিন, রং, কাগজ, বিভিন্ন ধরনের ফরমা ও সিল উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের ওসি স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে শহরের দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে জনৈক কামাল হোসেনের ছয়তলা ভবনের ছয়তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৬ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় জাল নোট তৈরির চক্রের সদস্য ফয়সাল ইউনুসকে আটক করা হয়।

বিএনএনিউজ/বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে