24 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

বিস্ফোরণ

বিএনএ, ঢাকা : গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের একজন সোলাইমান মোল্লা (৪৫) মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ)  রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোলাইমানের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে নেয়া হয়। সকালে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিস্ফোরণের এ ঘটনায় এটিই প্রথম মৃত্যু।

সোলাইমান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটভায়েরা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। গাজীপুর কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্ত্রী শাপলা বেগম। তিন ছেলে দুই মেয়ের জনক ছিলেন।

গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। এদের মধ্যে ৩২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে