33.1 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের শান্তি সমাবেশ

কুবিতে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের শান্তি সমাবেশ

কুবিতে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের শান্তি সমাবেশ

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের ঘটনার ৮ দিন পার হলেও দোষীরা গ্রেপ্তার না হওয়া ও হামলায় ইন্ধনদাতা হিসেবে প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণসহ ৫ দফা দাবিতে শান্তি সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশ পালন করে শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ওপর অছাত্র এবং বহিরাগত হামলাকারীদের গ্রেফতার, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো: সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানপূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যায়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণের দাবী জানান।
বিএনএ/ হাবিবুর রহমান ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার