29 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাংকের টাকা ছিনতাই : ২ মূলহোতা রিমান্ডে

ব্যাংকের টাকা ছিনতাই : ২ মূলহোতা রিমান্ডে


বিএনএ, ঢাকা: ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুই জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আকাশ আহম্মদ বাবুল ও মো. মিলন মিয়া। গত সোমবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তারা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারি বলে দাবি পুলিশের।

তাদের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সাজু মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার এই মামলায় গ্রেপ্তার আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার আরেকজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী