24 C
আবহাওয়া
১২:৫১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চোরাই পণ্যসহ আটক ২

চট্টগ্রামে চোরাই পণ্যসহ আটক ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলী এলাকা হতে চোরাই পণ্যসহ চোরাচালান ও প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার(১৪ মার্চ) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

আটক দুইজন হচ্ছে বন্দর থানাধীন খালপাড় এলাকার মোঃ নুরুজ্জামানের ছেলে পারভেজ আলম (২৫), কুমিল্লার বুড়িচং থানার বাড়াইলের আব্দুর রশিদের ছেলে মোঃ নুরনবী(১৯)।

বুধবার(১৫ মা র্চ) র‍্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়,  আটক ব্যক্তিরা খাদ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ করা ভোগ্যপণ্য মজুদ করে বিভিন্ন কোম্পানীর লোগো লাগিয়ে বাজারজাত করছে।  উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ মঙ্গলবার(১৪ মার্চ) বন্দর থানার একটি খাদ্যের গোডাউন ও একটি পিকআপে রাখা বিপুল পরিমান চোরাই পন্য জব্দসহ দুইজনকে আটক করে।

গ্রেফতারকৃতদের  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার