26 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইবিতে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইবিতে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক,খ ও গ ক্যাটাগরিতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহা. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিএনএ/তারিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু