26 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়

দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়

দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’

বিএনএ,চট্টগ্রাম: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন ও নেভি ডিফেন্স এক্সিবিশনে সফলভাবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয়। সোমবার (১৫ মার্চ) চট্টগ্রাম নৌবাহিনীর ঘাঁটিতে জাহাজটি আসলে কমান্ডার বিএন ফ্লিটের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খান আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

জাহাজটি বাংলাদেশে প্রত্যাবর্তনকালে ভারতের মুম্বাই এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যাত্রা বিরতি করে।

দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যয়’
ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহর নেতৃত্বে বানৌজা প্রত্যয় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন ও নেভি ডিফেন্স এক্সিবিশনে অংশগ্রহণ করে।

প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমরবিশারদ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ প্রদর্শনীতে অংশগ্রহণ জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!