28 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে সুশাসন ও নৈতিকতা শীর্ষক দু’দিনের কর্মশালা

কুবিতে সুশাসন ও নৈতিকতা শীর্ষক দু’দিনের কর্মশালা


বিএনএ, কুবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে সুশাসন ও নৈতিকতা শীর্ষক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিআইএম এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এম আমিনুর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বলেন, ‘প্রশিক্ষণ ছাড়া কর্মের দক্ষতা বৃদ্ধি পায় না, তাই এর কোন বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরণ করে প্রত্যক্ষ সেবা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ হয়ে গড়ে উঠতে সহযোগিতা করেবেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড বিশ্বজিৎ চন্দ্র দেব, অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত