21 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খৈয়াছড়া ঝরনায় আবারও পর্যটকের মৃত্যু

খৈয়াছড়া ঝরনায় আবারও পর্যটকের মৃত্যু


বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই খৈয়াছড়া ঝর্ণায় আবারও এক পর্যটক এর মৃত্যুর ঘটনা ঘটেছে । নিহত পর্যটকের নাম শাহরিয়ার আনাস(২২) । সে ঢাকার শহীদ মুনসির আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার পর এই ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার আনাস চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড বাবু পাড়ার খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

জানা যায়, ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ প্রথম বর্ষের ৭ শিক্ষার্থী চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া মহামায়া ঝর্নায় ঘুরতে যায়। তাদের  মধ্যে আল শাহরিয়ার দুপুর ২ টার দিকে ঝর্ণার উপর থেকে পা পিছলে পড়ে গিয়া আহত হয়। সহপাঠীদের ফোন পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে তাকে মীরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ আশরাফ উদ্দিন , ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু