28.3 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হোটেল কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি শহরের বাজারঘাটা এলাকার আবাসিক হোটেল সী বার্ডের ৩১০ নং কক্ষে উঠেন জেসমিন আক্তার ও তার স্বামী মোস্তাফিজুর রহমান।

ঘটনার পর হোটেল ছেড়ে পালিয়ে গেছে তার স্বামী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বাগেরহাট জেলার আব্দুল জব্বারের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ