24 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক: নিপুণ

২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক: নিপুণ

নিপুণ আক্তার

বিএনএ, বিনোদন ডেস্ক : ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন নিপুণ আক্তার। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে এফডিসি ফুল বাগানে এক সাংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

নিপুণ বলেন, ‘আমি বৈধ সাধারণ সম্পাদক। আদালতের আদেশে আমি যেখানে আছি, সেখানেই থাকব। এটা অনেকেই বুঝতে পারছে না। সেটা বিস্তারিত বলার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। শপথ নেওয়ার পর যেভাবে দায়িত্ব পালন করছি, সেভাবে পালন করে যাব।’

তিনি আরও বলেন, ‘মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।’

এদিকে মামলা থেকে সরে যাওয়ার জন্য নিপুণকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বনানী থানায় একটি জিডিও করেছেন নিপুণ।

সাংবাদিক সন্মেলন এ উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, এবং কাঞ্চন নিপুণ পরিষদ এর নির্বাচিত নেতারা।

বিএনএ/রিপন রহমান খাঁন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে