21 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কূটনীতিক খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠাতে নিষেধাজ্ঞা 

কূটনীতিক খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠাতে নিষেধাজ্ঞা 


বিএনএ ডেস্ক, ঢাকা: মালয়েশিয়ার গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির হাইকোর্ট। মঙ্গলবার মালয়েশিয়ার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাইনি মাজলান দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে এই আদেশ জারি করেন। পরবর্তী শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেছেন আদালত।

এক প্রতিবেদনে ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ জানায়, খায়রুজ্জামান এর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ার হাইকোর্ট এই আদেশ দেন। ফলে সাবেক এই কূটনীতিককে এখনই বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না মালয়েশীয় অভিবাসন বিভাগ। গত ৯ ফেব্রুয়ারি খায়রুজ্জামানকে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকা থেকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এক যুগের বেশি সময় ধরে শরণার্থী হিসেবে দেশটিতে অবস্থান করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত কারণে ৬৫ বছর বয়সী মোহাম্মদ খায়রুরুজ্জামানকে হাতে পেতে চায় বাংলাদেশ। কিন্তু খায়রুজ্জামানের স্ত্রী রিতা রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু