28 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ইট পড়ে প্রাণ গেল নারী পোশাককর্মীর

বিএনএ, ঢাকা : রাজধানীতে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার(১৪ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা গুলো ঘটেছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসোতাল মর্গে পাঠায় পুলিশ।
সোমবার(১৫ ফেব্রুয়ারী) দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয় নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় নাদিয়া আক্তারকে (২১) হাসপাতালে নিয়ে আসে তার বাবা শফিউল আলম।
পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নাদিয়া রামপুরা বনশ্রীর বি ব্লকের ছয় নম্বর রোডের ১০ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো।মতিঝিল সেন্টাল গভমেন্ট কলেজের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো সে। রাতে বাসাতেই ফ্যানের সঙ্গে  ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । ২ভাই ২ বোনের মধ্যে সে ছিলো ২য়।
অপরদিকে বনানীর কড়াইল বস্তির বউ বাজার ক ব্লকের একটি ঘর থেকে রোববার রাত সাড়ে ১১টায় পপি খাতুনের (১৩) মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ আলী জানান, মায়ের সঙ্গে অভিমান করে রাতে ঘরের দরজা বন্ধ করে বাঁশের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহ্ত্যা করে সে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে নামায়।

মৃত পপির বড় ভাই এখলাস মণ্ডল জানান, স্থানীয় ইরান কনসেপ্ট একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলো পপি। সে পড়ালেখা ঠিকমত করতো না, বাইরে ঘুরাফিরা করতো। এইসব বিষয় নিয়ে রাতে মা তাকে বকাঝকা করে। এই কারণেই অভিমান করে সে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। ৩ ভাই ২ বোনের মধ্যে সে ছিলো ৪র্থ।

বিএনএ/ আহা, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা