28 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কেমন প্রেমিক খুঁজছেন প্রভা?

কেমন প্রেমিক খুঁজছেন প্রভা?

প্রভা

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ ১৫ বছর পেরিয়ে এখনো কাজ করে যাচ্ছেন সমান জনপ্রিয়তা নিয়ে। এই তারকার প্রেম-বিয়ে বা ব্যক্তগত বিষয় নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে এসব বিষয়ে বরাবরই সতর্ক তিনি। কথা বলেন হিসেব কষে।
তবে ভালোবাসা দিবসে প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, নিজের জন্য কেমন প্রেমিক পছন্দ প্রভার।

একটি সাক্ষাৎকারে প্রভা বলেন, প্রভার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তারপর সেই প্রেমিককে হতে হবে মাদক থেকে দূরে থাকা কেউ। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন এ অভিনেত্রী।

এছাড়া ওই সাক্ষাৎকারে প্রভা জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিলো। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা।

বর্তমানে প্রভা বেশকিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে এনিটিভিতে প্রচার চলিত পরের মেয়ে নাটকটি দিয়ে নতুন করে নজর কেড়েছেন তিনি।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!