24 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » হালদা নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সেমিনার

হালদা নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সেমিনার

হালদা নদীর মৎস্য সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সেমিনার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের সমন্বয়ে উদ্ধুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা বিআরডিবি হল রুমে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়ে)’র ব্যবস্থাপনায় বোয়ালখালী মৎস্য অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

ফিল্ড অফিসার আবু মোহাম্মদ নোমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) চট্টগ্রাম জেলার প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, হ্যাচারী অফিসার নাজমুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা কার্য্যালয়ের সহকারি পরিচালক মো. নাসিম আল মাহমুদ, সহকারী হ্যাচারী অফিসার আবুল কালাম আজাদ, মেরিন ফিশারীজ অফিসার রাশা আদে মোরসালিন, এনজিও কর্মী আঁখি বড়ুয়া, ছাত্র সমন্বয়ক মো. শাকিল ও মো. দিদারুল আলম।

এসময় বক্তারা বলেন, এশিয়ার মধ্যে প্রাকৃতিক উপায়ে মাছের একমাত্র প্রজননক্ষেত্র হালদা নদী। পরিবেশ দূষণের কারণে হ্রাস পাচ্ছে মাছের প্রজনন ক্ষমতা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হালদাকে বাঁচাতে হবে। নদীর বালু উত্তোলন ও অবৈধভাবে জাল দিয়ে মা মাছ বন্ধ ও বিভিন্ন কলকারখানার বর্জ্য অপসারণ রোধ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে