24 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গ্যাস সংকটে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ


বিএনএ, জামালপুর : গ্যাস সংকটে জামালপুরের তারাকান্দির যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার (১৫ জানুয়ারী ) বিকাল সাড়ে ৩টার দিকে যমুনা সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

যমুনা সার কারখানার প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন গ্যাস সংকটের কারণে সার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সংযোগ স্বাভাবিক হলে আবারও সার কারখানাটি উৎপাদনে যাবে। তবে যে পরিমাণ মজুত রয়েছে তাতে সারের কোনো সংকট হবে না।

প্রসঙ্গত, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় ১৯৯০ সালে দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়। এ কারখানাটি ১৭শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম। কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ কম থাকায় গত ৪ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়েছিল। ৭৩ দিন পর গ্যাস সংযোগ সচল করলে পুনরায় ইউরিয়া সার উৎপাদনে যায় কারখানাটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে