23 C
আবহাওয়া
১০:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কলকাতার সিনেমায় বুবলী

কলকাতার সিনেমায় বুবলী

বুবলী

বিনোদন ডেস্ক: ঢালিউডের গণ্ডি ছাড়িয়ে এবার টলিউডে নাম লেখালেন অভিনেত্রী শবনম বুবলী। ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন বুবলী।

নিজের ফেসবুকে বুবলী লিখেছেন, ‘আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। আজ বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।’

ছবিটির নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। এ ছবি প্রযোজনার দায়িত্বে আছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট। এতে বুবলীর সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

এদিকে নির্মাতা রাশেদ রাহা এর আগে কলকাতার অভিনয় শিল্পীদের নিয়ে একটি ওয়েব সিনেমা বানিয়েছেন। ‘কলকাতা ডায়েরিজ’ নামের সে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, দর্শণা বণিক, সিফাত আমিন প্রমুখ।

অন্যদিকে শবনম বুবলীর হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। বছরের শুরুতেই দিয়েছেন ‘পুলসিরাত’ নামের নতুন এক সিনেমার খবর। এ ছাড়া ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ এ বছরে মুক্তির অপেক্ষায় আছে তার বেশকিছু সিনেমা।

বিএনএনিউজ২৪/ এমএইচ /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী