24 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইমামদের নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন জায়েদ খান

ইমামদের নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন জায়েদ খান


বিএনএ ডেস্ক : সম্প্রতি ইমামদের নিয়ে জায়েদ খানের একটি ভিডিও বেশ শোরগোল পাকিয়েছে। এমনকি অনেকেই জায়েদ খানকে বয়কটের ডাকও দিয়েছে। যা নিয়ে ক্ষমাও চেয়েছে এ চিত্রনায়ক। তবে ওই ভিডিওতে তার বক্তব্য এডিট করা হয়েছে বলে দাবি করেন জায়েদ খান।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদ খান জানান, একটি ভিডিও কেটে অংশবিশেষ ছড়িয়ে দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমি মূলত একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীতে যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সেই কথা বলেছি। এ ক্ষেত্রে কিছু কিছু ইমাম যাদের বিরুদ্ধে অভিযোগ আসে পত্রিকায়, যারা বলাৎকারের মতো কাজ করে তাদের বিরুদ্ধে বলেছি।

জায়েদ খানের দাবি, একজন প্রশ্ন করেছিল আমাকে, আপনার এতগুলো প্রেম, এতো গুজব এসব কেমন লাগে? আমি বলেছিলাম, নায়ক বলেই তো গুজব ছড়ায়। নায়ক হয়ে যদি গুজব না ছড়ায় তাহলে মসজিদের যারা ইমাম আছে তাদের মতো টুপি দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভদ্র নম্র হয়ে জীবনযাপন করতে হবে, বাসায় থাকতে হবে।

তিনি বলেন, তার মানে ইমামদের আমি ভালো হিসেবে বিবেচনা করেছি। ইমামরা ভালো হয়, নামাজ পড়ায়। তাদের পেছনে সমস্ত জ্ঞানী গুণী মানুষরা নামাজ পড়ে। তাদের পেছনেই তো সেজদা দেই আমরা, আমি কিন্তু ভালো উদ্দেশ্যে বলেছি। তবে কিছু কিছু ইমাম দেখবেন কিছু মসজিদে, যারা শিশু বলাৎকারের মতো কাজ করে এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম। সেখানে সকল ইমাম নয়, আলেমের কথা তো ওঠেই নাই। আমি ইসলামের পক্ষে, যারা ইসলাম বিরোধী কাজ করে আমি তাদের বিপক্ষে। দ্যাটস ইট।

জায়েদ খান বলেন, ওনারা যে কারণে ভুল বুঝেছে সে জন্য আমি ক্ষমা প্রার্থী। দুঃখ প্রকাশ করছি, এটা একটি পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজটি করেছে। আমি একজন মুসলমান। আমার বাবা হাজি ছিলেন। আপনারা জানেন আমি মদ খাই না। বিড়ি খাই না। আমি নামাজ পড়ি। আমি কোরআন শরীফ পড়ি। আমি প্রচণ্ড পরিমাণে ইসলামকে ভালোবাসি।

বিএনএ/ ওজি/ হাসনা/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে