28 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ১০ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে ১০ ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ জানুয়ারি) উপজেলায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

তিনি বলেন, দশটি ফার্মেসিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ অনুমোদনহীন ওষুধ জব্দের পর ধ্বংস করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, রাজু আকন্দ ও বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে