21 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি রিয়াদ, জিএস তানভীর

কুবিতে বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি রিয়াদ, জিএস তানভীর


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হয়েছেন ১১তম ব্যাচের শিক্ষার্থী রেজাউল মোস্তফা রিয়াদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১২তম ব্যাচের শিক্ষার্থী তানভীরুল আবরার।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলা বিভাগের করিডোরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।
এতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তাওহিদা নাসরিন সোনালী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. শাইমুন মিয়া, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ইমন আকন্দ, ক্রীড়া সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক পদে মো. মাহাবুর রহমান, প্রচার সম্পাদক পদে পিয়াস মিয়া, সহ-প্রচার সম্পাদক পদে মো: আবুল হোসেন নির্বাচিত হয়েছে।

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু ও প্রভাষক সিনথিয়া মুমুসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন এ কমিটি ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র ২০২২-২৩ এর কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু