28 C
আবহাওয়া
১২:৪৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

ফেনীতে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

ফেনীতে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

বিএনএ,ফেনীঃ ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার(১৫ জানুয়ারী) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিসিক এলাকায় মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরও দুই জন।

নিহতরা হচ্ছেন তুষার (৪০) ও তার ভাই বিপ্লব (৩২)। তুষার প্রবাস ফেরত এবং বিপ্লব মিরসরাইয়ের শসরত প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী। নিহত দুই ভাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে।
এছাড়াও ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মাইক্রোবাস চালক সাজ্জাদ (৩০) ও যাত্রী প্রণব (১১)কে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের খবর নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি কুইন্স হাসপাতাল সংলগ্ন গাছের সাথে ধাক্কা লাগে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ এবিএম নিজাম উদ্দীন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩