28 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

সোনদিয়া চ্যানেল থেকে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক

বিএনএ কক্সবাজার: বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে  তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‌্যাব-১৫’র সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দস্যু-এমন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সে সময় একটি ট্রলার থেকে অস্ত্র-গুলিসহ জলদস্যুদের আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি দেশীয় বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে