32 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের

বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা থেকে বিদায়ের মাত্র পাঁচ দিন আগে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

শুক্রবার (১৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে পম্পেও বলেছেন, ইরান শিপিং লাইন্স ও ইরানি জাহাজ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সাত প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ইরানের ওপর চাপপ্রয়োগ করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০১৮ সালে ইরানের সঙ্গে ছয়জাতি গোষ্ঠীর পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বের করে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্রদের আহ্বান উপেক্ষা করে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত