25 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনএ,লালমনিরহাট:লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে আবুল কালাম আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।শুক্রবার(১৫ জানুয়ারি) সকালের দিকে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। নিহত আবুল কালাম আজাদ ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার সংবাদ মাধ্যমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আবুল কালাম আজাদসহ ৫ থেকে ৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের কাছে যান।সে সময় ভারতের কোচবিহার জেলার বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আবুল কালাম আজাদের গলা ও মাথায় জখম হয়।সঙ্গীরা আজাদকে উদ্ধার করে রংপুর নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন