32 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ফ্রান্সে কারফিউ জারি, পরিস্থিতি ‘উদ্বেগজনক’

ফ্রান্সে কারফিউ জারি, পরিস্থিতি ‘উদ্বেগজনক’

ফ্রান্সে কারফিউ জারি, পরিস্থিতি ‘উদ্বেগজনক'

বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সের অবস্থা ‘উদ্বেগজনক’ উল্লেখ করা হয়েছে। এ মহামারির প্রভাব ঠেকাতে দেশটিতে কারফিউ জারি করেছে সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে।

ডিসেম্বর থেকেই ফ্রান্সে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ রয়েছে বিভিন্ন স্থানে। সরকারের এ নতুন ঘোষণা অনুযায়ী শনিবার থেকে দেশজুড়ে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি থাকবে।

প্রধানমন্ত্রী জিন বলেন, করোনার সংক্রমণ উদ্বেগজনক উল্লেখ করে বাইরের দেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেন তিনি।

ফ্রান্সে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ হাজার মানুষের।

দেশটিতে কারফিউ জারির ঘোষণায় বলা হয়েছে, সারাদেশে অন্তত ১৫ দিন এই ঘোষণা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সবাইকে ঘরে থাকতে হবে। বিকেল ৫টার মধ্যে কাজ করে ঘরে ফিরতে হবে।

কারফিউ থাকাকালীন নিত্য প্রয়োজনীয় ও জরুরি ছাড়া সব ধরনের দোকানপাট-শপিংমল বন্ধ থাকবে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত