21 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত হয়েছে বলে নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে।

ওই ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছে। এছাড়া দুইজন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আরেকজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের বন্ডি বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি।

যখন এই হামলার ঘটনা ঘটেছে, তখন বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠান চলছিল। তবে হামলার সাথে ওই উৎসবের কোনো সম্পর্ক আছে কিনা, তা পুলিশ নিশ্চিত করেনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও্রতে দেখা যায় দুইজন বন্দুকধারী ক্যাম্পবেল প্যারেডের পার্কিং এলাকার একটি ব্রিজ থেকে বিচের দিকে গুলি ছুড়ছেন। এই ভিডিওটি সহ বেশ কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বিবিসি ভেরিফাই।

অস্ট্রেলিয়ায় গত তিন দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। ১৯৯৬ সালে তাসমানিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ৩৫ জন মারা যাাওয়ার পর অস্ট্রেলিয়ার সরকার কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন জারি করেছিল, যে ঘটনার পর থেকে বন্দুক হামলা অনেকাংশে কমে যায়।

ঐ ঘটনার পর এই প্রথম অস্ট্রেলিয়ায় পাবলিক প্লেসে বন্দুক হামলার ঘটনা ঘটলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু