22 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » স্যার আশুতোষ কলেজে রোভার স্কাউটদের তাঁবু জলসা

স্যার আশুতোষ কলেজে রোভার স্কাউটদের তাঁবু জলসা


বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে ঐতিহ্যবাহী স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩৮তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত তাঁবু জলসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক স্কাউট সম্পাদক ও কলেজর প্রাক্তন সিনিয়র রোভার মেট এসএম শাহে নেওয়াজ আলী মির্জা।

রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রাক্তন সিনিয়র রোভার মেট বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য সাদ্দাম হোসেন, ইমরান হোসেন, আবু কাইয়ুম, পাভেল মহাজন।

অনুষ্ঠানে আঞ্চলিক সম্পাদক এসএম শাহে নেওয়াজ আলী মির্জা ও ২০২৩ সালের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনকারী কলেজের প্রাক্তন রোভার মেট পাভেল মহাজনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসমিন আকতার, শাহিন আক্তার, সৌরভ দত্ত, হৃদয় নাথ, লালন, অর্ক ও ইসমাম। সঞ্চালনায় ছিলেন এস.আর.এম মো. বাবু্।

এতে ১২ জন গার্ল ইন রোভার ও ৮ জন রোভার সহচর দীক্ষা গ্রহণ করেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু