25 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফরিদপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ফরিদপুরে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা থানার পাশে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আজিমনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত দুই যুবকের বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মো. জুয়েল রানা (৩১) ও একই এলাকার মতিউর রহমান (৩০)।

এর আগে ৭ ডিসেম্বর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ভুক্তভোগী কলেজছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যায়। সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামের এক মহিলা ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে গ্রীন হাসপাতালের ওপরে তিনতলায় শিল্পী আফরোজীর ফ্লাটে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা দুই যুবক রাতভর কলেজছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে। পরদিন বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনার দুইদিন পর বড় দুই বোনের সহায়তায় ৭ ডিসেম্বর রাতে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা করেন। পরদিন ওই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, থানার পাশে একটি ফ্লাটে ১৭ বছর বয়সের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েল ও মতিউরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই ঘটনার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। অন্য আসামিদেরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!