31 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নে কমিটি গঠন

ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নে কমিটি গঠন

ন্যাশনাল বিল্ডিং কোড

ঢাকা : বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- ২০২০ বাস্তবায়নের উদ্দেশ্যে সমগ্র দেশের জন্য মানসম্মত কারিগরি নকশা প্রণয়ন অনুযায়ী নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে একটি কারিগরি সমন্বয় কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত Bangladesh Building Regulatory Authority গঠনের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে এ সমন্বয় কমিটি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে আহবায়ক করে ১৮ সদস্যবিশিষ্ট গঠিত এ কমিটির সদস্য সচিব করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে।

ন্যাশনাল বিল্ডিং কোড যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সমন্বয় কমিটি প্রয়োজনীয় পরামর্শ প্রদান, একটি অনলাইন প্ল্যাটফর্ম গঠন, প্রয়োজনীয় তদারকি ও টেকসই স্থাপনা নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় পরিবীক্ষণ সিস্টেম প্রবর্তন এবং এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী