25 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইংলিশ চ্যানেলে নৌকা ডুবিতে নিহত ৪

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবিতে নিহত ৪


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব উপকূলে অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশী একটি নৌকা ডুবির ঘটনায় ৪ জনের মৃত্যুর হয়েছে। এই ঘটনায় ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরা।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ডোভারের ৩০ মাইল পশ্চিমে ডাঞ্জনেসের উপকূলে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিক লাইফবোট, হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে যায়। দুই দেশের জলসীমার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে তারা।

খবরে আরও বলা হয়, তীব্র  ঠাণ্ডার মধ্যেও গত শুক্রবার থেকে রোববারের মধ্যে ছোট নৌকায় করে ৪৬০ জন অভিবাসী প্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাত্রা করে। চলতি বছর প্রায় ৪৫ হাজারেরও অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন