25 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন–ভূমি উপদেষ্টা

জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন–ভূমি উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ

ঢাকা : ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার অন্যতম লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। বর্তমান সরকার এরই ধারাবাহিকতায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে, যাতে করে এ সমাজে সকল ধর্মের মানুষ সমাধিকার ভোগ করে।

উপদেষ্টা বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চত্বরে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক আয়োজিত ‘কঠিন চীবর দান অনুষ্ঠান- ২০২৪’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জন্য বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার একটি মডেল ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাথে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, এটি দেশ ও জাতির সার্বিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বিহারটির চলমান সমস্যাবলি সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেয়া হবে।

মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনছেন কুইন্টসোইল, ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স পেনম থংপ্রেইন, শিক্ষাবিদ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ভদন্ত ড. বুদ্ধ প্রিয় মহাথের, রণজিত কুমার বড়ুয়া প্রমুখ।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন