31 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পরী-রাজ ইস্যুতে মুখ খুললেন সুবাহ

পরী-রাজ ইস্যুতে মুখ খুললেন সুবাহ

সুবাহ

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলছেন। মূলত শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের এই টানাপোড়েন। পরীমনির অভিযোগ রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।

এদিকে পরী-রাজ-মিম ইস্যুটিকে ইঙ্গিত করে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। গত শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় পরীমনিকে ট্যাগ করে দেওয়া স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, এত কিছু দেখে বলতেই হচ্ছে, সংসার সুখের হয় রমণীর গুণে নয়, পুরুষের ভালো চরিত্রে। আমিও কিন্তু আমার জীবনে ভুক্তভোগী ছিলাম।

সুবাহর সেই পোস্টে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, আপনার চরিত্র কেমন? জবাবে নায়িকা লিখেছেন, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কোনোদিন দশজনকে নিয়ে ঘুমাইনি। আমার জন্য কারো সঙ্গে ব্রেকআপ হয়নি। যার যার কর্ম পরিণতির কারণেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছি।

অন্যজন লিখেছেন, একজনের নয়, দুজনের চরিত্র ঠিক থাকলে যেকোনো সম্পর্ক মধুর হয়। তার জবাবে সুবাহ লেখেন, ভাই এসব জ্ঞানের কথা আমাকে শুনায়েন না ঠিক আছে! একজনের চরিত্রের কারণে একটি সংসার ভাঙে, মাথায় রাখবেন।

আরেকজন লিখেছেন, মিলমিশ না হলে কোনো কিছু দিয়েই সংসার সুখের হয় না। তার প্রতিউত্তরে ‘বসন্ত বিকেল’-এর নায়িকা লিখেছেন, মিলমিশ বড় কথা না। যে কারো চরিত্রের সমস্যা থাকলে অবশ্যই সে সংসারে আগুন লাগবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী