26 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বব্যাপী করোনায় ৫৯৫৬ জনের মৃত্যু

বিশ্বব্যাপী করোনায় ৫৯৫৬ জনের মৃত্যু


বিএনএ বিশ্ব: মহামারি করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত ৫১ লাখ ১০ হাজার ২১৯ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৪ লাখ ২৬ হাজার ২৮১ জন রোগী শনাক্ত হয়েছে। ফলে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত হয়েছে ২৫ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৯ জন।

রোববার (১৪ নভেম্বর) এসবতথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে  ৪১ হাজার ১০৭ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে মারা গেছে ৫০৬ জন। রাশিয়ায় মারা গেছে ১ হাজার ২৪১ জন এবং সংক্রমিত হয়েছে ৩৯ হাজার ২৫৬ জন।

জার্মানিতে ৩৫ হাজার ২৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০৯ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছে ৩৮ হাজার ৩৫১ জন এবং মারা গেছে ১৫৭ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ৩২০ জন মারা গেছে এবং সংক্রমিত হয়েছে ১২ হাজার ৮৮৮ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭৩৮ জন।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২৪, তুরস্কে ২১৫, ইউক্রেনে ৬৯৫, মেক্সিকোতে ২৪২ এবং পোল্যান্ডে ২৬৬ জন মারা গেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ  করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী