27 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৩৪৬ (১৪ অক্টোবর-২২)

করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ৩৪৬ (১৪ অক্টোবর-২২)

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ রিপোর্ট আসে ৩৪৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪৬ জনের মধ্যে ২২১ জনই ঢাকা বিভাগের।

এর আগে বৃহস্পতিবার দেশে করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ এবং গত বুধবার এই হার ছিল ৯ দশমিক ৫৭  শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৯৩ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ