27 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে ভর্তি আরও ৩১০ ডেঙ্গু রোগী (১৪ অক্টোবর-২২)

হাসপাতালে ভর্তি আরও ৩১০ ডেঙ্গু রোগী (১৪ অক্টোবর-২২)

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৯২ জনে।

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৯৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ২০ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৩ জন মারা গেছেন। এরমধ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ১ দিনে ৮ জনের মৃত্যুর খবর দেয়  স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ