26 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কারাগারে বিস্কুট আর পানি খেয়ে থাকছেন আরিয়ান!

কারাগারে বিস্কুট আর পানি খেয়ে থাকছেন আরিয়ান!

আরিয়ান

বিএনএ, বিনোদন ডেস্ক: আলিশান বাংলোয় বড় হয়েছেন। কিন্তু মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কারাগারের অন্ধকার ঘরে মনমরা হয়ে বসে থাকেন শাহরুখ পুত্র। গ্রেপ্তার হওয়ার পর শোনা যায়, কারাগারের খাবারই খাচ্ছেন তিনি। কিন্তু গত কয়েকদিন নাকি কারাগারের কোনো খাবারই মুখে তুলছেন না আরিয়ান। জামিন না পাওয়ায় ভীষণ অধৈর্য হয়ে পড়েছেন। সকাল, বিকাল শুধু বিস্কুট আর পানি খেয়েই থাকছেন তিনি।

এদিকে বুধবার (১৩ অক্টোবর) শাহরুখপুত্র আরিয়ান খানের জামিনের শুনানি থাকলেও তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার ফের এনডিপিএস আদালতে শুনানি পর্ব চলবে।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে কয়েকবার আরিয়ানের জামিন আবেদন করা হলেও পাননি। বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে আছেন আরিয়ান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু