27.9 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, ৩০ সেনা নিহত

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, ৩০ সেনা নিহত

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, ৩০ সেনা নিহত

বিএনএ,বিশ্বডেস্ক:মিয়ানমারে সাগাইং অঞ্চলে  বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে  সামরিক বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন।বুধবার (১৩ অক্টোবর) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, মান্দালাই শহরের দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরের সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করে। এরপরই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন বার্মিজ সেনা নিহত হয়।

পিডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকালে সংঘর্ষের সময় শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ সময় একজন কমান্ডারসহ সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত হন।

উল্লেখ্য্,সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চলতি বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই মিয়ানমারে অস্থিতিশীলতা শুরু হয়। দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের চেষ্টা করে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি