33 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » আইন-আদালত করে সমাজকে সঠিক পথে আনা যাবে না : ওবায়দুল হাসান

আইন-আদালত করে সমাজকে সঠিক পথে আনা যাবে না : ওবায়দুল হাসান

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান।

ঢাকা : নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সামাজিক পরিবর্তন না আসলে শুধু বিচার এবং আইন-আদালত করে এই সমাজকে সঠিক পথে আনা যাবে না। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এবং মেডিয়েশনের (মধ্যস্থতা) মাধ্যমে অনেক মামলা নিস্পত্তি হতে পারে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিচারপতি ওবায়দুল হাসান আরও  বলেন, সামাজিক পরিবর্তন না আনলে শুধু বিচার এবং আইন-আদালত করে এই সমাজকে সঠিক পথে আনা যাবে না।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, মামলাজট কমানোটাই এখন বড় চ্যালেঞ্জ। মামলাজট বা মামলার দীর্ঘসূত্রতা যাতে ক্রোনিক (দীর্ঘস্থায়ী) না হয়ে যায়, সেই চেষ্টা করব।

তিনি বলেন, সুপ্রিমকোর্টের উভয় বিভাগ এবং অধস্তন আদালতে সহকর্মী সবার প্রতি আহ্বান থাকবে, তারা প্রত্যেকেই যেন এই বিচার বিভাগের কাজটি, বিচারের কাজটি নিজের কাজ মনে করেন। মামলা নিষ্পত্তির সংখ্যা যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে মামলাজট অনেকাংশেই কমে যাবে।

শুধু বিচারকদের নিয়েই বিচার বিভাগ নয় উল্লেখ করে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন আইনজীবীরা, তাদের সহকারীরা ও অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আরও অন্য স্টাফ। সবাই যদি আন্তরিক হন, তাহলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।

সূত্র :বাসস

বিএনএনিউজ২৪,জিএন /হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ! জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে - তথ্যমন্ত্রী